# Tags

নাটোরে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

নাটোর প্রতিনিধি-নাটোরের বড়াইগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এই এসময় দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলী ছেলে চালক সোহাগ হোসেন ও টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক ও যাত্রী নিহত হয়। তিনি আরো জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে।